রিটার্ন, রিফান্ড এবং এক্সচেঞ্জ
সর্বশেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬
১. ডেলিভারি গ্রহণের সময় বাধ্যতামূলক চেকআপ
আমরা আমাদের সকল ক্রেতাকে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দয়া করে প্রোডাক্টটি ভালোভাবে চেক করুন। প্রোডাক্টের মান নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো প্রোডাক্টের ট্যাগ বা স্টিকার ছিঁড়বেন না। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো ফিজিক্যাল ড্যামেজ, ভাঙা প্রোডাক্ট বা কোনো অংশ মিসিং থাকলে তা রিটার্ন বা এক্সচেঞ্জ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
২. ডেলিভারি প্রত্যাখ্যান ও চার্জ
প্রোডাক্ট চেক করার পর যদি আপনার পছন্দ না হয় (প্রোডাক্টটি সম্পূর্ণ ঠিক থাকলেও), আপনি তাৎক্ষণিক রিটার্ন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। ডেলিভারি ফি কোনোভাবেই রিফান্ডযোগ্য নয়, কারণ এটি কুরিয়ার কোম্পানিকে প্রদান করা হয়। তবে আমাদের ভুলের কারণে ভুল বা ড্যামেজ প্রোডাক্ট গেলে কোনো চার্জ দিতে হবে না।
৩. ডেলিভারি পরবর্তী সমস্যা এবং হাইজিন
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর, শুধুমাত্র ফাংশনাল বা মেকানিক্যাল ত্রুটির ক্ষেত্রেই রিটার্ন রিকোয়েস্ট গ্রহণ করা হবে। যেহেতু আমরা মা ও শিশুর সেনসিটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাই হাইজিন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে— প্রোডাক্ট একবার ব্যবহার করার পর যদি তাতে কোনো ফাংশনাল ত্রুটি না থাকে, তবে তা কোনো অবস্থাতেই রিটার্ন বা পরিবর্তনযোগ্য নয়।
৪. রিফান্ড এবং ট্রানজেকশন চার্জ
বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রিফান্ড করার ক্ষেত্রে, আমরা শুধুমাত্র প্রোডাক্টের জন্য প্রদান করা মূল বিলটি রিফান্ড করে থাকি। মোবাইল ব্যাংকিংয়ের 'ক্যাশআউট চার্জ' বা কোনো ব্যাংক ফি আমরা বহন করি না। কারণ এই চার্জগুলো সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান নির্ধারণ করে এবং তা আমাদের প্রোডাক্টের মূল্যের অংশ নয়। রিফান্ড প্রসেস হতে ৩-৭ কর্মদিবস সময় লাগতে পারে।
৫. ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জ পলিসি
শুধুমাত্র যেসব প্রোডাক্টে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং ফাংশনাল ত্রুটি পাওয়া যাবে, সেগুলোই এক্সচেঞ্জ করা হবে। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো ফিজিক্যাল ড্যামেজ বা ভাঙা প্রোডাক্টের দাবি গ্রহণযোগ্য হবে না। সকল বৈধ এক্সচেঞ্জের ক্ষেত্রে ক্রেতাকে এক্সচেঞ্জ ডেলিভারি ফি প্রদান করতে হবে।
কেন এক্সচেঞ্জ ডেলিভারি চার্জ দিতে হবে?
একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে আমাদের লক্ষ্য থাকে আপনাকে ত্রুটিমুক্ত প্রোডাক্ট দেওয়া। তাই আমরা সম্পূর্ণ বিনা খরচে প্রোডাক্টটি পরিবর্তন করে দিই। তবে এক্সচেঞ্জ প্রক্রিয়ায় যাতায়াতের জন্য যেহেতু আমরা থার্ড-পার্টি কুরিয়ার (যেমন: Steadfast/Pathao) ওপর নির্ভরশীল, তাই এক্সচেঞ্জের এই ডেলিভারি ফি-টুকু দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য সম্মানিত ক্রেতাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।